বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলা শুরু

তদন্ত চিত্র
ডেস্ক নিউজ, ৬ ফলোয়ার
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
পাঠক: ১৫৬ জন
প্রিন্ট ফটোকার্ড

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলা শুরু

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলা ২০২৬। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সরজমিন দেখা যায়, বায়তুল মোকাররমের পূর্ব গেট সংলগ্ন বিশাল প্রাঙ্গণে আয়োজিত এবারের মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট ১৪২টি স্টল অংশ নিয়েছে।

​পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। রাসূল (সা.)-এর সিরাত নিয়ে বিশেষ প্রদর্শনী ছাড়াও মেলায় শিশু কর্নার, ফিমেল কর্নার, ম্যাগাজিন ও লেখক কর্নারসহ বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে।

​গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জ্ঞানচর্চা ও বইপ্রেমীদের মেলবন্ধন বাড়াতে মাসব্যাপী এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

বিষয় : দুর্নীতি দুর্যোগ আন্দোলন খুন নিখোঁজ বাজেট সংসদ মধ্যপ্রাচ্য আমেরিকা ইরান

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

তদন্ত চিত্র

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলা শুরু

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী ইসলামী বইমেলা ২০২৬। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সরজমিন দেখা যায়, বায়তুল মোকাররমের পূর্ব গেট সংলগ্ন বিশাল প্রাঙ্গণে আয়োজিত এবারের মেলায় দেশের বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট ১৪২টি স্টল অংশ নিয়েছে।

​পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এই মেলার আয়োজন করা হয়েছে। রাসূল (সা.)-এর সিরাত নিয়ে বিশেষ প্রদর্শনী ছাড়াও মেলায় শিশু কর্নার, ফিমেল কর্নার, ম্যাগাজিন ও লেখক কর্নারসহ বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় ফিচার যুক্ত করা হয়েছে।

​গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলা আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য মেলা প্রতিদিন রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জ্ঞানচর্চা ও বইপ্রেমীদের মেলবন্ধন বাড়াতে মাসব্যাপী এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

তদন্ত চিত্র

প্রকাশক ও সম্পাদক:
মোঃ জামাল কাদের

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x